৪ মে ২০২৬

লালমনিরহাটে নবনিযুক্ত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে নবনিযুক্ত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাটে নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০: ৩০ মিনিটে জেলার সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন নবযোগদানকৃত পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম। মাদক, নারী নির্যাতন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের সহায়তা চেয়ে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরে আর প্রশাসন সেই অসংগতি দূর করতে কাজ করছে। পুলিশও যদি অবৈধ কাজে জড়িত থাকে সে তথ্যও লিখবেন।

অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শফিকুল ইসলাম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, ট্রাফিক পরিদর্শক আব্দুল কাদের প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি