লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাট থেকে সংবাদদাতা : 'মাদককে রুখবো-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো' এই প্রতিপাদ্যে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুরর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন শহিদ সোহরাওয়ার্দী, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গোলাম রব্বানী। অনুষ্ঠানে মাদক বিরোধী লিফলেট বিতরন করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি