৭ মে ২০২৬

লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় শিশু ধর্ষক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় শিশু ধর্ষক গ্রেফতার

লালমনিরহাট থেকে সংবাদদাতা : লালমনিরহাটে সুজন মিয়া নামে এক শিশু ধর্ষককে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

পুলিশ জানায়,শুক্রবার বিকালে লালমনিরহাট জেলা জজ আদালতে সামনে থেকে ৮বছর বয়সী এক শিশুকে কৌশলে আদালতের পিছনের জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করে সুজন নামের এক যুবক।শিশুটি হাতীবান্দা উপজেলা থেকে তার মায়ের সাথে লালমনিরহাটে আত্বীয় বাড়ীতে বেড়াতে এসেছিল। এসময় নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিল।

পরে মায়ের চোখকে ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে যায় ধর্ষক যুবক। এদিকে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেলে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক সুজন পালিয়ে যায়। পরে রাতে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক সেলিম রেজা তার সঙ্গীয় ফোর্স শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুরাকুঠি রতœাই সেতু এলাকা থেকে গ্রেফতার করে।এসময় পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে।এতে তার পায়ে গুলি লাগে।আহত ধর্ষককে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।ধর্ষক সুজন জেলার সদর উপজেলার তালুক খুটামারা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি