লালমনিরহাটে এনএনএমসি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

মামুনুর রশীদ মিঠু, লালমনিরহাট থেকে: সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা হেকস-ইপার এর অর্থ সহায়তায় এনএনএমসি ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাটে ১শ ৬০ টি দলিত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম। বিকেলে অ্যাডভোকেসি প্লাটফমের সমন্বায়ক মোস্তাফিজুর রহমান সরকার উপস্থিত থেকে সদর উপজেলার ৮০টি, আদিতমারীতে ৫০টি এবং হাতীবান্ধায় ৩০টি দলিত পরিবারের বাড়ীতে-বাড়ীতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু ও লবন।
উল্লেখ্য যে, খাদ্যদ্রব্য বিতরণের পূর্বে লালমনিরহাট জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্লাটফর্মের নেতৃবৃন্দ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি