৬ মে ২০২৬

লালমনিরহাটে দারুন নাজাত মডেল হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে দারুন নাজাত মডেল হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন
 

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : সোমবার সকাল ১১ টায় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কেন্দ্রীয় কবর স্থান সংলগ্ন ফারুক ভিলা বিডিআর হাট এলাকায় লালমনিরহাট দারুন নাজাত মডেল হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি এস এ হামিদ বাবু, গেরীলা লিডার ও সাংবাদিক এস এম শফিকুল ইসলাম কানু, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, আইনজীবি মজমুল হক প্রামানিক প্রমুখ।বিশিষ্ঠ ব্যাবসায়ি আবুল কাশেমের সভাপতিত্বে পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ফিতা কেটে মাদ্রাসার উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের পরিচালক সামসুল আলম খান এর সঞ্চালনায় ও উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ও নিউ কলোনি হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রকিবুল ইসলাম। বক্তাগন বর্তমান সরকারের দেয়া যে শিক্ষার কারিকুলাম রয়েছে সেগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার আহবান জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি