লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : পুলিশি বাধার মূখেঁ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও পেঁয়াজের দুর্বিসহ বিশ্ব রেকর্ড মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক,এ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার,
আঞ্জুমানয়ারা শাপলা,আফজাল হোসেন,মোশারফ হোসেন রানা,মফিজুর রহমান বাবু জিএস বাবু,মহি উদ্দিন আহম্মেদ লেমন,নুরন নবী,মজনুসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে বাধাঁ দেয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি