লালমনিরহাটে আ’লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ আটক-৩

মামুনুর রশিদ (মিঠ),লালমনিরহাট থেকে : লালমনিরহাটে বিলবোর্ড ফেস্টুন সড়ানোকে কেন্দ্র করে বড়বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, বড়বাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত আব্দুল হাই এর পুত্র বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজে (৪৩), একই ইউনিয়নের খেদাবাগ গ্রামের আনছার আলীর পুত্র যুবদল নেতা আমজাদ হোসেন (২৮) ও একই ইউনিয়নের সাদেক নগর গ্রামের ময়েন উদ্দিনের পুত্র যুবদল নেতা মিঠু মিয়া (৩২)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়হান আলী জানান, সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের প্রানকেন্দ্র শিমুলতলা মোড়ে গত নির্বাচনের মহাজোট প্রার্থী জিএম কাদেরের একটি বিলবোর্ড ছিল। সেই বিলবোর্ডটি সড়িয়ে ফেলে কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র ছবি সাঁটানো হয়। যা নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি'র মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বড়বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে হামলা করে টিভিসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে বলে আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি