৮ মে ২০২৬

লালমনিরহাটে ৭ শতাংশ জমির জন্য ৭ জন হাসপাতালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে ৭ শতাংশ জমির জন্য ৭ জন হাসপাতালে

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : লালমনিরহাটের আদিতমারীর তিস্তা নদী তীরবর্তী বারোঘরিয়া গ্রামে জমির নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে পাল্টা হুমকী ও মোহড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে আবারো সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গেল ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে সাত জমির দখলে নিতে জাফর আলী পক্ষের লোকজনের সাথে ও তার চাচাত ভাই মন্টু মিয়ার পক্ষের লোকজনের রক্তক্ষয়ি সংঘর্ষ বাঁধে। এতে কারো মাথায়, পায়ে, হাতে ও পিঠে চোট লেগে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

“সংঘর্ষে আহতদের এক পক্ষ থেকে তমিজার রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন অপর পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি,” ওসি জানান। ‘পুনরায় যেন কোন ধরনের সংঘর্ষ না বাঁধে সেজন্য পুলিশের পক্ষে ওই এলাকায় দহলের ব্যবস্থা করা হয়েছে’। হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, আজাহার আলী মন্টু (৫৬), জাফর আলী (৬৪), মজিবর রহমান (৩৫), লাভলু মিয়া (২৭), তমিজার রহমান (৩৭), মশিউর রহমান (৩৯) ও আব্দুস সালাম (৩৩)। এদের সকলেই একই গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আজাহার আলী মন্টু ও জাফর আলী রয়েছেন লালমনিরহাট সদর হাসপাতালে, মজিবর রহমান ও লাভলু মিয়াকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আর তমিজার রহমান, মশিউর রহমান ও আব্দুস সালাম রয়েছেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

তবে জাফর আলী দাবী করে বলেন ওই জমির প্রকৃত মালিক তিনি। তার চাচাত ভাই অবৈধভাবে বেদখল করে জমিটি ভোগদখল করছে। “আমার জমি আমি নিতে গেলে মন্টু মিয়ার ভাড়াটে তমিজার ও তার লোকজন আমাদের উপর রক্তক্ষয়ি হামলা চালায়। আমার ছেলে ও ভাতিজার অবস্থা ভালো নয়। তারা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,” তিনি জানান। “চিকিৎসার জন্য আমাদের মামলা করতে দেড়ি হচ্ছে,” তিনি জানান।

আহত আজহার আলী মন্টুর অভিযোগ, তিনি এলাকাবাসি হিসেবে বিষয়টি মধ্যস্ততা করে দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু মন্টু মিয়া তার লোকজন ভুল বুঝে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত আহত করেন “জাফর আলীর বৈধ সব কাগজপত্র রয়েছে কিন্তু মন্টু মিয়া কোন বৈধ কোন কাগজ দেখাতে পারেননি,” এমনটি জানিয়ে আজাহার বলেন চিকিৎসা শেষে তিনি থানায় মামলা দায়ের করবেন।

তবে মন্টু মিয়ার দাবী তার কাছেও বৈধ কাগজপত্র রয়েছে। তার নামে জমি টুকু রেকর্ডও হয়েছে। জমিটা দখলে রাখতে আমরা যুবলীগ নেতা তমিজারের সহায়তা চেয়েছিলাম এর মাঝেই এই সংঘর্ষ। লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মঞ্জুর মোর্শেদ দোলন বলেন, আহতরা এখন আশংকামুক্ত। তবে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি