লালমনিরহাটে ২টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান
মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : রোববার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত বেড়পাঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনিছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোকুন্ডা ইউপি চেয়ারম্যান এবং এবারের সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: গোলাম মোস্তফা স্বপন বিশেষ অতিথি সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: কামরুজ্জামান সুজন, মো: আকবর হোসেন, সাংবাদিক মামুনুর রশিদ (মিঠু) , লাভলু শেখ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক মো: আনিছ উদ্দিন ও সুপার মো: আব্দুল গাফ্ফার। এ সময় বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মো: হাবিবুর রহমান। প্রধান অতিথি আগামী উপজেলা নির্বাচনে ভোট চেয়ে সকলের দোয়া কামনা করেছেন।
এসময় প্রতিষ্ঠাতা সুপার মরহুম আব্দুল মোন্নাফের আত্মার মাগফেরাত কামনা করেছে। অপরদিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে অবস্থিত বড়বাড়ী ফজলুল হক দাখিল মাদ্রাসার হল রুমে শনিবার বাৎসরিক মিলাদ মাহফিল ও দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান-২০১৯ উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত সুপার মৌ: আহম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি ও মাদ্রাসার কমিটির সভাপতি মো: রেজাউল করিম স্বপন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী মো: মোকলেছুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠাতা গোলাম সারোয়ার (ইমরান) প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাও: নজরুল ইসলাম, রোস্তম আলী, মোহাম্মদ আলী, মকবুল হোসেন, সামছুল ইসলাম, নুর ইসলাম ও ইয়াব আলী। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জিয়ারুল ইসলাম, মাহমুদুল ইসলাম, শফিকুল ইসলাম, সাজেদা, জান্নাতুল ফেরদৌসী, ঝরনা খাতুন ও জাহেদুল ইসলাম।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি