লাল বাস ফেলে গণভবন থেকে পাঠানো গাড়িতে ভিপি নুর
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লাল বাসে না গিয়ে গণভবন থেকে পাঠানো গাড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন ডাকসুর ভিপি নুরুল হক নুরু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা গণভবনে যাচ্ছেন। ছাত্রলীগ থেকে নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গেলেও স্বতন্ত্ররা যাচ্ছেন আলাদাভাবে।
ভিপি নুরুল হক নুরসহ স্বতন্ত্রদের জন্য গণভবন থেকে গাড়ি পাঠানো হয়েছে। তারা ওই গাড়িতে করে যাচ্ছেন বলে জানিয়েছেন নুরুল হক নুর। এর আগে অবশ্য জানানো হয়েছিলো ঢাবির লাল বাসে করে যাবেন তিনি।
হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫জনসহ ২৫৯ জন গণভবনে যাচ্ছেন। বিকেলে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন নেতারা। উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশাল বিজয় এসেছে ছাত্রলীগের। ডাকসু ও হল সংসদে ছাত্রলীগের নেতাকর্মীরা বিপুল ভোটে জিতেছে। কিন্তু ভিপি পদে ছাত্রলীগ সভাপতি শোভনকে হারিয়ে জয় পান কোটা নেতা নুরুল হক নুর।
নির্বাচনের পর নবনির্বাচিত নেতাদের গণভবনে চায়ের দাওয়াত দেন প্রধানমন্ত্রী।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি