লাইনের ওপর ড্রোন, সাময়িক বন্ধ থাকল মেট্রোরেল
বাংলা প্রেস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লাইনের উপর ড্রোন পড়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত সময় ড্রোন সরিয়ে ফেলার পর আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। শনিবার (২২নভেম্বর) রাতে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
যাত্রীদের উদ্দেশে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের উপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি