১১ মে ২০২৬

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:৫৯ পিএম
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

বাংলাপ্রেস ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নাট্যজন আতাউর রহমান। গত ৮ মে বাসায় পড়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয় তার। তারপর গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আইসিইউ সাপোর্ট প্রয়োজন। কিন্তু সেখানে আইসিইউ-সুবিধা তাৎক্ষণিক ব্যবস্থা না হওয়ায় ধানমন্ডির একটি হাসপাতালে নেয়া হয় তাকে।
এ অভিনেতাকে ধানমন্ডির হাসপাতালে ভর্তির পরই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার (৯ মে) কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় রোববার (১০ মে) ফের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে আতাউর রহমানকে।
সোমবার (১১ মে) দুপুরে দেশের একটি সংবাদমাধ্যমকে নাট্যজনের শারীরিক অবস্থার এ তথ্য জানান তার মেয়ে শর্মিষ্ঠা রহমান। তিনি বলেন, আব্বার অবস্থা খুব একটা ভালো না, জটিল। শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে, চিকিৎসক এমনটাই জানিয়েছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।
প্রসঙ্গত, দেশীয় সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। একাধারে একজন নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক তিনি।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম আতাউর রহমানের। সংস্কৃতি ও নাট্যঙ্গনে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেছেন গুণী এই নাট্যজন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি