৮ মে ২০২৬

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা : দেশে নতুন শনাক্ত ২৯, মৃত্যু ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা : দেশে নতুন শনাক্ত ২৯, মৃত্যু ৪

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে বাংলাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জন।

এছাড়াও, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ১১৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

সোমবার (৬ই এপ্রিল) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি জানান, আগামী ৩০ দিন সংকটপূর্ণ। সাবধানে থাকলে জাতি রক্ষা পাবে।

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর সংক্রমণ দিন দিন বাড়ছে। প্রথমে ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত করোনার বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

সর্বশেষ ছুটি বাড়ানো হয়েছে ১৪ই এপ্রিল পর্যন্ত। অফিস-আদালত থেকে শুরু করে গণপরিবহন সবই বন্ধ রয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতালসহ জরুরি সেবা এই বন্ধের বাইরে রয়েছে। আর, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি