২১ জুন ২০২৬

ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়ায় তেলাপিয়া মাছ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়ায় তেলাপিয়া মাছ !

জীবনযাপন ডেস্ক: দামে সস্তায় এবং সচারাচর সারাবছর পাওয়া যায় এমন মাছের মধ্যে তেলাপিয়া অন্যতম। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ১৩৫টিরও বেশি দেশে তেলাপিয়া মাছের চাষ হয়। পুষ্টিবিদদের মতে, এ মাছের পুষ্টিগুণ অসাধারণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন বি-১২, ফসফরাসের মতো একধিক অপরিহার্য উপাদান।তবে সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক পাওয়া গেছে। বিজ্ঞানীদের দাবি, তেলাপিয়া মাছ থেকে হাড়ের ক্ষয়, হাঁপানি এমনকি ক্যান্সারের মতো মারণ রোগও শরীরে বাসা বাঁধতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকদের দাবি, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় ১০ শতাংশ বেড়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষণায় দেখা গেছে, এশিয়ায় আমদানি করা তেলাপিয়া মাছের শরীরে মিলেছে মারাত্মক বিষ।গবেষকদের দাবি, মাছ চাষের সময় হাঁস, শুকরের বা মুরগির দেহাবশেষ খেয়ে এই মাছগুলো দ্রুত বেড়ে ওঠে আর একই সঙ্গে হয়ে ওঠে বিষাক্ত।বিজ্ঞানীদের দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই তেলাপিয়া মাছ চাষের সময় অত্যাধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক, কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার করা হয়। তেলাপিয়া চাষের জন্য ব্যবহৃত ‘ডিবিউটিলিন’ নামের এক ধরণের রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করেছেন মার্কিন গবেষকরা। প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরির ক্ষেত্রেও এই ‘ডিবিউটিলিন’র ব্যবহার করা হয়।মার্কিন গবেষকদের দাবি, এই ‘ডিবিউটিলিন’ মানব শরীরে প্রবেশ করলে স্থূলতা (ওবেসিটি), হাঁপানি, অ্যালার্জি এবং নানা রকমের বিপাকীয় রোগ বাসা বাঁধতে পারে। এছাড়াও তেলাপিয়া চাষের জন্য ব্যবহৃত ওষুধে ‘ডাইঅক্সিন’ নামের এক ধরণের রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকরা যা মানব শরীরে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’র একটি রিপোর্টে জানানো হয়েছে, ৮০০’র বেশি নমুনা পরীক্ষা করে তেলাপিয়া মাছে ‘ডিবিউটিলিন’ এবং ‘ডাইঅক্সিন’ নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাই সুস্থ, নিরোগ শরীর ধরে রাখতে যতটা সম্ভব কম খান তেলাপিয়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি