ক্যান্সার আক্রান্ত শিশু জীবনকে বাঁচাতে সাহায্যের আবেদন

মেহেরপুর থেকে সংবাদদাতা : পৃথিবী সম্পর্কে বোঝার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করার পথে মেহেরপুর গাংনী উপজেলার রামনগর পশ্চিমপাড়া গ্রামের সোহেল রানার ছোট্ট শিশু জীবন (০৪)। হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের সন্তান জীবন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে।
কিন্তু অসহায় পিতা-মাতা একমাত্র পুত্র সন্তানের মৃত্যু যাত্রা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছেনা।শিশু জীবন’এর হতভাগ্য পিতা দিনমজুর কৃষক সোহেল রানা জানান, তার একমাত্র পুত্র সন্তান জীবন বিগত ৬মাস আগ থেকে অধিক অসুস্থ্য হতে থাকে। সে সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ একটি ক্লিনিকে চিকিৎসা করানোকালে পরীক্ষা-নিরীক্ষা করলে চোখে ক্যান্সার ধরা পড়ে।
এ ঘটনার পর জীবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী ক্যান্সার হাসপাতাল ও শ্যামলী ক্যান্সার হাসপাতাল থেকে চিকিৎসা করানো হয়। কিন্তু ব্যায় বহুল এই চিকিৎসা করাতে যেয়ে ইতোমধ্যে জীবন’এর পিতা সোহেল রানাকে ব্যপক ঋনগ্রস্থ হওয়া সহ ভিটে-বাড়ির সামান্য জমি টুকুও প্রায় শেষের পথে।বর্তমানে জীবন’এর পিতা-মাতা ও ২বছরের বোনেকে কুড়েঘর বেঁধে সেখানে বসবাস করে মানবেতর জীবন যাপন করছে।জীবন’এর পিতা জানান,জীবন বর্তমানে বাড়িতেই। তার পরিপূর্ন সুস্থ্য হতে এখনও প্রায় ৪ লক্ষ টাকা দরকার বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু দরিদ্র পিতা-মাতার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়।
এজন্য তারা সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের নিকট সাহায্য এবং সহযোগীতা কামনা করেছেন।জীবনকে সাহায্য করতে তার পিতা সোহেল রানা ব্যবহৃত মোবাইল ফোন নং : ০১৭৪৪-২৫৫-৯৪৩ (বিকাশ) এ’ যোগাযোগ করার জন্য সকলের নিকট অনুরোধ জানানো হয়েছে ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি