ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, ২১ জন হতাহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ছাদে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ফলে দু'জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
ফুলারটন পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস্টি ওয়েলস এক বিবৃতিতে জানান, আহতদের মধ্যে ১০ জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অন্য আটজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে তারা মাটিতে ছিলেন নাকি বিমানে, তা এখনও পরিষ্কার নয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটআয়ার ডটকম (FlightAware.com)-এর তথ্য অনুযায়ী বিমানটি ফুলারটন মিউনিসিপাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করার দুই মিনিটেরও কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়।
ওয়েলস জানান, স্থানীয় সময় দুপুর ২:০৯-এ রেমার অ্যাভিনিউর ২৩০০ ব্লকে এই দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, 'তৎক্ষণাৎ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়, কারণ সেখানে আগুন জ্বলছিল।' পরবর্তীতে আগুন নিভিয়ে ফেলা হয়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, একটি সিঙ্গেল-ইঞ্জিন ভ্যান'স আরভি-১০ বিমান ফুলারটন, ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে। ফেডারেল সংস্থাটি জানিয়েছে, তারা এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ( এনটিএসবি) একত্রে এই ঘটনার তদন্ত করবে। তবে তদন্তের নেতৃত্বে থাকবে এনটিএসবি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি