
নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান্ধ্য আইন জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে রাত্রিকালীন সময় এ সান্ধ্য আইন কার্য্যকর করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউয়ের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া রাজ্যের ৫৮টি কাউন্টির ৪১টিতে নাগরিকদের 'স্টে এট হোম' অর্ডার দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্যটিতে ১০ লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়। আগামী ২৬শে নভেম্বর থ্যাংকসগিভিং ডে'তে ভ্রমণ সীমিত করতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। ইউরোপেও দেশে দেশে বাড়ছে সংক্রমণ।
করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]