ক্যালিফোর্নিয়ায় ছোট ভাইকে হত্যার অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছোট ভাইকে হত্যার অভিযোগেে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্যাক্রামেন্টো কাউন্টি এলাকায় বাসিন্দা আকরাম হুসেইন নামের ৩০ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে তারই নিজের ভাইকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ জেল হাজতে পাঠায়। পরে ১ লাখ ডলারের বিনিময়ে জামিন নিয়ে বের হন।
স্যাক্রামেন্টো কাউন্টি পুলিশ জানিয়েছে ৮ মার্চ আনোয়ার হুসেইন নামের এক ২৭ বছর বয়সী তরুণ মারা যান। তিনি ডাউন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। সেদিন পুলিশ ঘটনাস্থলে এসে বাংলাদেশি পরিবারটির সবাইকে জিজ্ঞাসাবাদ করে।
কাউন্টি পুলিশ বুধবার বিবৃতিতে জানায়, আকরামের আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হয়। আনোয়ারের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ডাউন সিন্ড্রোম নামের এক প্রকার জেনেটিক সমস্যায় আক্রান্ত ছিলেন। কীভাবে, কোথায় আনোয়ার মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
স্থানীয় কয়েক জন প্রবাসীর সঙ্গে কথা বলে গণমাধ্যমকর্মীরা জানতে পেরেছে মারা যাওয়ার সময় আনোয়ার নর্থ হাইল্যান্ডসের বাড়িতে ছিলেন। আকরামও ওই বাড়িতে থাকেন। গত জানুয়ারিতে তাদের বাবা মারা যাওয়ার পর দুজনে সেখানেই বসবাস করেন।
আকরাম-আনোয়ারের বোন হেইডি থম্পসন বলছেন, হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই তারা ধারণা করতে পারছেন না। তিনি বলেন, ‘আমি কাউকে দায় দিতে পারছি না। গোয়েন্দারা জানিয়েছেন আঘাত ছিল।’ ‘কোনো প্রমাণ আসার আগ পর্যন্ত আমরা আকরামের পাশে থাকব।’
হেইডি থম্পসন জানিয়েছেন, বিচ্ছেদ সংক্রান্ত ঝামেলার কারণে আকরাম-আনোয়ারের সঙ্গে দীর্ঘদিন তাদের যোগাযোগ ছিল না। বাবা মারা যাওয়ার পর জানুয়ারি থেকে আবার যোগাযোগ হচ্ছিল তাদের।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি