ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর নির্দেশ হাইকোর্টে স্থগিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (২২ নভেম্বর) এই আদেশ দেন।
আদেশের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
এর আগে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে কেবল টিভির গ্রাহকদের টিভির সংগে সেট টপ বক্স লাগাতে হবে। এই সময়ের মধ্যে তা না লাগালে কেবল টিভি দেখতে সমস্যা হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।
গত ৩১ অক্টোবর সচিবালয়ে এক অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), চ্যানেল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটরগুলোর প্রতিনিধিদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এই তথ্য জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ক্যাবল টিভিতে সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি