৮ মে ২০২৬

কয়েক ঘণ্টার মধ্যেই নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কয়েক ঘণ্টার মধ্যেই নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধানমন্ত্রী
ছাবেদ সাথী, নিউ ইয়র্ক থেকে: আর মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের মাটি স্পর্শ করবেন ‘মানবতার মা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ইত্তেহাদের সেই বিমান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শত শত দলীয় নেতাকর্মিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হচ্ছেন চার নম্বর টার্মিনালের পার্কিলটে। আ. লীগ নেতাকর্মিদের পাশাপাশি-বিএনপির নেতাকর্মিরাও জড়ো হতে শুরু করছেন একই পার্কিলটে। বেলা যতই বাড়ছে জেএফকে বিমানবন্দরে দলীয় নেতাকর্মিদের ভিড়ও বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারন পরিষদের ৭৪ তম অধিবেশনে যোগদানের জন্য আট দিনের সরকারী সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে আজ আবুধাবী ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি বিমান (ইওয়াই-১০১) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবীতে এক দিনের যাত্রাবিরতি শেষে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করে। একইদিনে প্রধানমন্ত্রী বিকাল ৪টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছুবেন। বিমান বন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবীর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো-চেয়ার হিসেবে জাতিসংঘ ইকোনমিক এন্ড সোসাল কাউন্সিলে (ইসিওএসওসি) একই সঙ্গে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠক পরিচালনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী অছি পরিষদে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যয়ের বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এদিকে,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলন ও নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বের এখনো কোন মিমাংসা হয়নি।ফলে উভয় গ্রুপ আলাদা আলাদাভাবে নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে)'র পার্কিংলটে শান্তি সমাবেশ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ইত্তেহাদ বিমানটি নিউ ইয়র্কে আসার কয়েক ঘন্টা আগে থেকেই বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও কালো পতাকা নিয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি গ্রহন করেছে। এ জন্য দফায় দফায় উভয় দলের নেতাদের আলোচনা হয়েছে। তারা সকলেই প্রস্তুত হয়েই জেএফকে’তে আসছেন। আ.লীগের দু'গ্রুপের মধ্যে হট্টগোলের আশংকা করছেন অনেকেই। তবে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন আওয়ামী লীগের উভয় গ্রুপের নেতাকর্মিরা। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি