নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন
কুয়মোকে ভোট দেওয়া মানে ট্রাম্পকে ভোট দেওয়া:মামদানি
ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি (ডেমোক্র্যাট) বলেছেন, অ্যান্ড্রু কুয়মোকে ভোট দেওয়া মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেওয়া।
সোমবার এমএসএনবিসির আরি মেলবার-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন,ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে তাঁর প্রার্থী বেছে নিয়েছেন। সেই প্রার্থীর নাম অ্যান্ড্রু কুয়মো। নিউ ইয়র্কবাসীরও সুযোগ আছে তাদের লড়াকু প্রতিনিধি নিজেরাই বেছে নেওয়ার, আর আমি বিশ্বাস করি, সেই প্রতিনিধি হওয়া উচিত আমি।
মঙ্গলবারের সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে মমদানি কুয়মো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া–এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমারসন কলেজ, পিআইএক্স১১ ও দ্য হিল–এর যৌথ জরিপ অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির ৫০ শতাংশ ভোটার মামদানিকে সমর্থন করছেন, ২৫ শতাংশ কুয়মোকে, ২১ শতাংশ স্লিওয়াকে এবং ৪ শতাংশ অনিশ্চিত রয়েছেন।
গত সেপ্টেম্বরে প্রকাশিত আরেকটি জরিপে মামদানি কুয়মোর চেয়ে ১৫ পয়েন্ট এবং স্লিওয়ার চেয়ে ৩৩ পয়েন্ট এগিয়ে ছিলেন। কুয়মোকে তিনি গত গ্রীষ্মে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতেও পরাজিত করেছিলেন।
গত কয়েক দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়মোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, যদিও রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্লিওয়া।
সোমবার সন্ধ্যায় নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প মামদানিকে 'কমিউনিস্ট' বলে আখ্যা দেন এবং বলেন, তিনি নিউ ইয়র্ক সিটিকে 'ন্যূনতম প্রয়োজনীয়তা ছাড়া কোনো ফেডারেল তহবিল দেবেন না।'
ট্রাম্প আরও বলেন, স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে ভোট দেওয়া, তাই নিউইয়র্কবাসীদের উচিত কুয়মোকে ভোট দেওয়া আপনি তাঁকে পছন্দ করুন বা না করুন।
গত শুক্রবার সিবিএস নিউজের নোরা ও’ডনেল–এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মামদানির চেয়ে কুয়মোকেই ভোট দেবেন।
রবিবার ৬০ মিনিটস–এ প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি কুয়মোর ভক্ত নই, কিন্তু যদি একদিকে একজন খারাপ ডেমোক্র্যাট আর অন্যদিকে একজন কমিউনিস্ট থাকে, তাহলে আমি সব সময় খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব, সোজা কথা।
সাক্ষাৎকার প্রচারের পর মামদানি ব্যঙ্গ করে এক্স (সাবেক টুইটার)-এ কুয়মোকে অভিনন্দন জানিয়ে লেখেন, প্রেসিডেন্টের সমর্থন পেতে আপনি কতটা পরিশ্রম করেছেন, তা আমি জানি।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি