কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরে আবাসন শ্রমিকদের একটি ভবনে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কুয়েত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, বুধবার (১২ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ভবনটি আগুন লাগার খবর পান তারা।
কুয়েত পুলিশের সিনিয়র আরেকজন কমান্ডার দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি শ্রমিকদের বাসস্থান ছিল। সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।’
দুর্ঘটনার শিকার শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না জানিয়েই তিনি বলেন, ‘আমরা সবসময়ই গাদাগাদি করে শ্রমিকদের না রাখার ব্যাপারে সতর্ক করে থাকি।’
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।
এদিকে ইন্ডিয়া টিভির খবর বলছে, মর্মান্তিক এই ঘটনায় নিহতদের মধ্যে অন্তত চার ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে দুজন তামিলনাড়ুর ও বাকি দুজন উত্তর ভারতের। তবে কুয়েত কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি