কুয়েত ‘ভুলবশত’ ৩টি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে :পেন্টাগন
কুয়েত ভুলবশত তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে
ইমা এলিস: ইরানের বিরুদ্ধে হামলার একদিন পর রোববার কুয়েত ভুলবশত তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, রোববার রাত ১১টার কিছু পর (ইএসটি) কুয়েতে যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়। বিবৃতিতে বলা হয়, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত যুদ্ধবিমানগুলোতে গুলি চালায়।'
বিমানে থাকা ছয়জন মার্কিন সেনা সদস্য নিরাপদে ইজেক্ট (বিমানের বাইরে বের হয়ে) করতে সক্ষম হন এবং তারা বর্তমানে 'স্থিতিশীল অবস্থায়' আছেন বলে জানানো হয়েছে।
সেন্টকমের বিবৃতিতে আরও বলা হয়, 'কুয়েত এই ঘটনার স্বীকৃতি দিয়েছে এবং চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ঘটনার কারণ তদন্তাধীন। নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
কুয়েতের সেনাবাহিনীও এক বিবৃতিতে জানায়, কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
এক মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে এবং ক্রু সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, 'ঘটনার প্রেক্ষাপট নিয়ে মিত্র মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হয়েছে এবং যৌথ কারিগরি পদক্ষেপ নেওয়া হয়েছে।' তদন্তের মাধ্যমে ঘটনার কারণ নির্ধারণের কাজ চলছে বলেও উল্লেখ করা হয়।
শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার জেরে ইরানের ওপর হামলা চালায়। হামলার কিছু পরই ইরান ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশ—যেমন কাতার ও সৌদি আরব লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
যৌথ মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকেলে ঘোষণা দেন।
ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, খামেনি, ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি, মৃত।'
তিনি আরও বলেন, 'এটি শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং মহান আমেরিকান ও বিশ্বের বহু দেশের মানুষের জন্য ন্যায়বিচার—যাদের খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসীরা হত্যা বা বিকলাঙ্গ করেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। এতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আয়াতুল্লাহ আলিরেজা আরাফি এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই অন্তর্ভুক্ত রয়েছেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি