৭ মে ২০২৬

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। আজ মঙ্গলবার (১৪ মে) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

এতে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। ইফতার মাহফিলে আসা অতিথিদের অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোরডিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন জোয়েল রিফম্যান, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পালিটিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পু, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইউইইউর চার্জ দ্য অ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিস প্রমুখ।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কাতার, লিবিয়া, শ্রীলংকা, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ড, ইরান, ভিয়েতনাম ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।

আমন্ত্রিত কূটনীতিকরা সংরক্ষিত আসনে বসার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসনরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাসির, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী, রিয়াজ রহমান, এনামুল হক চৌধুরী ও গোলাম আকবর খন্দকার তাদের টেবিলে টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক দিলারা চৌধুরী, শাহদীন মালিক, ড. বোরহান উদ্দিন ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, তৌফিক ইমরোজ খালিদী, শ্যামল দত্ত, মতিউর রহমান চৌধুরী, সাইফুল আলম, আবু তাহের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহম্মেদ তালুকদার, ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসমাম অমিত, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি