কুড়িগ্রামে ভারতের সহকারি হাই কমিশনারের শীতবস্ত্র বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনারের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কৃঞ্চপুর পালপাড়ায় অবস্থিত শ্রীরামকৃঞ্চ আশ্রমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার (রাজশাহী) এইচ.ই শ্রী সঞ্জিভ কুমার ভাটি।
বিতরণ অনুষ্ঠানে শ্রী রামকৃঞ্চ আশ্রমের উপদেষ্টা ফনিন্দ্রমোহন সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার, দুপ্রকের সভাপতি সামিউল হক নান্টু, মহিলা পরিষদ নেত্রী নন্দিতা চক্রবর্তী, আশ্রমের সভাপতি অমল ব্যাণার্জি, সেক্রেটারী উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি