৪ মে ২০২৬

কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামে লেডিস ক্লাবের উদ্যোগে তৃতীয় লিঙ্গের ৫০ জন সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুল চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের চেয়ারম্যান মোছা: সুলতানা পারভীন।

এসময় তাদেরকে ১০ কেজি চাল, ১ কেজি করে মসুরীর ডাল, আয়োডিনযুক্ত লবন, চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল ও ৫শ’ গ্রাম নুডুলস বিতরণ করা হয়। এসময় লেডিস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী জিন্নাতুন নেসা মুক্তা, শামিমা আখতার জেমিন, রোকসানা গেম লিপি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি