৮ মে ২০২৬

কুড়িগ্রামে ট্রাফিক আইন সচেতনায় জেলা পুলিশের লিফলেট বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে ট্রাফিক আইন সচেতনায় জেলা পুলিশের লিফলেট বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট, শাপলা চত্বর, বাসস্ট্যান্ড মোড়, খলিলগঞ্জ, কলেজ মোড়, ভকেশনাল মোড়, দাদা মোড়সহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

দুর্ঘটনা থেকে মোটরসাইকেল আরোহীদের সচেতন করতে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়। লিফলেট বিতরণের সময় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সরোয়ার পারভেজ, জেলা ট্রাফিক বিভাগসহ সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম আহ্বান জানিয়ে বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান। এছাড়াও গতি নিয়ন্ত্রণে রেখে সতর্ক থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেক না করাসহ ট্রাফিক আইন মেনে চলুন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি