৮ মে ২০২৬

কুড়িগ্রামে পৃথক অভিযানে ১৯ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কুড়িগ্রামে পৃথক অভিযানে ১৯ জন আটক

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : গতকাল (২৫ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ১৯ জনকে আটক করা হয়। এরমধ্যে রৌমারী থানা পুলিশের অভিযানে শাহ জামাল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ পিচ ইয়াবা ও ৩৪.৬০০ গ্রাম হিরোইন সহ আটক করে। কুড়িগ্রাম ডিবি পুলিশ উলিপুরের বজড়া কাশিমবাজার এলাকা থেকে জুয়াখেলার সরন্ধসঢ়;জামাদি, ১টি মোটরবাইক ও ১৯ হাজার টাকা সহ মোট ১৩ জন জুয়ারিকে আটক করে। কুড়িগ্রাম সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার ভোগডাঙ্গা থেকে ৫ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান ৫জন জুয়ারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল (২৫ডিসেম্বর) মামলা রুজু করে জুয়ারীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম ডিবির ওসি মোঃ মোস্তাফিজার রহমান জুয়া বিরোধী অভিযানে বজড়া ইউনিয়নের কাশিমবাজার এলাকা থেকে জুয়া খেলার আসর হতে জুয়ার সরন্ধসঢ়;জামাদি, নগদ ১৯ হাজার টাকা, জুয়ারিদের ব্যবহৃত ১টি মোটর সাইকেল সহ মোট ১৩ জন আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল ২৫/১২/১৯ ইং মামলা রজু করে আসামীদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এদিকে রৌমারী থানা পুলিশ এক অভিযানে মাদক ব্যবসায়ী শাহ জামালকে (৪৫) ৩৪.৬০০ গ্রাম হিরোইন যার আনুমানিক মুল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা ও ১৫০ পিচ ইয়াবা সহ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম। তিনি মোবাইল ফোনে জানান, গতকাল ২৫/১২/১৯ইং মাদক ব্যবসায়ী শাহজামালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এ তিনটি অভিযানকে উল্লেখ করে পুলিশ সুপার কুড়িগ্রাম ফেসবুক পেজ স্টাটাসে বলেছেন, মাদক ও জুয়া বিরোধী পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। শীতকালে বিনোদনের নামে জুয়া ও মাদকের অপবিনোদন ঠেকাতে মাঠে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে, পাশাপাশি তিনি তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি