৭ মে ২০২৬

কুড়িগ্রামে প্রবল বন্যায় সাড়ে ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে প্রবল বন্যায় সাড়ে ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: গেলো কয়েকদিনের টানা বন্যায় বন্ধ হয়ে আছে কুড়িগ্রাম জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে জেলার ৭৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে আড়াই লাখ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্যা দুর্গতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় জেলার শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

যে বিদ্যালয়গুলোতে শিশুরা ক্লাস শেষে খেলা-ধুলায় সময় পার করতো এখন সেখানে শুধু থৈ থৈ পানি। এবারের ভয়াবহ বন্যায় এমন করুন দশা কুড়িগ্রামের প্রায় সব স্কুল-কলেজের। টানা বন্যার কারণে এবার কুড়িগ্রামের ১২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭০টি মাদ্রাসা, ১৭টি মহাবিদ্যালয় এবং ৫৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান আবার ব্যবহার করা হচ্ছে বাসভাসীদের আশ্রয় কেন্দ্র হিসেবে।

জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, হিসেব মতে বন্যায় জেলার ৫৫টি স্কুল, ১৭টি মাদ্রাসা ও ২টি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।বন্যার পানি নেমে গেলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু করতে বেশ সময় লাগবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি