৪ মে ২০২৬

কু‌ড়িগ্রামে অটোরিক্সা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কু‌ড়িগ্রামে অটোরিক্সা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কু‌ড়িগ্রাম জেলার পুরাতন শহর এলাকার চৌরাস্তা মো‌ড়ে (তারামন বি‌বি মোড়) এক‌টি যাত্রীবাহী অ‌টো‌রিক্সায় ট্রাকের ধাক্কায় অ‌টো‌রিক্সার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে অন্তত ১৫ জন।

আজ সোমবার দুপুর ১২ টার দি‌কে এ দূর্ঘটনা ঘ‌টে। আহতদের অধিকাংশ ফজলুল করিম জামিয়া ইসলামী মাদরাসার ছাত্র। কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মাহফুজার রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধরলা ব্রি‌জের পূর্ব প্রান্ত থে‌কে কু‌ড়িগ্রাম শহ‌রের দি‌কে আসতে থাকা এক‌টি ট্রাক পুরাতন শহ‌রের চৌরাস্তা মোড় এলাকায় এক‌টি যাত্রীবাহী ব্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিক্সা‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই অ‌টো‌রিক্সার দুই যাত্রী নিহত হন। এ অবস্থায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারা‌লে ট্রাক‌টি খা‌দে প‌ড়ে যায়। এ‌ ঘটনায় ট্রা‌কে ও অ‌টো‌রিক্সায় থাকা অন্তত ১৬ যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা উপ‌স্থিত হ‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

আহত এক মাদ্রাসা ছাত্রকে জানান, আমরা ইজতেমার বাঁশ আনার জন্য উলিপুরে যাচ্ছিলাম, হঠাৎ বিপরীত মুখি অটো রিক্সা আসলে,ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ট্রাকটি। নিহত ২ জনের কারো পরিচয় পাওয়া যায়নি ।

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসক (আরএমও) ডা. শাহীনুর রহমান সরদার জানান, আহত‌দের ম‌ধ্যে তিনজন‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অন্যান্য‌দের চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মাহফুজার রহমান জানান, ‌তাৎক্ষ‌নিকভা‌বে নিহত‌দের পরিচয় পাওয়া যায়‌নি। যান চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি