৫ মে ২০২৬

কুড়িগ্রামে হতাশাগ্রস্থ যুবক জোবাইদুলের আত্মহত্যা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কুড়িগ্রামে হতাশাগ্রস্থ যুবক জোবাইদুলের আত্মহত্যা !

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের রাজারহাটে চাকরি না পেয়ে হতাশ হয়ে জোবাইদুল কুঠিয়াল (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

নিহত জোবাইদুল কুঠিয়াল রাহারহাট উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি কৈকুড়ি এলাকার সেকেন্দার আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিপ্লোমা পাস করা জোবাইদুল কুঠিয়াল স্থানীয় হাবিবুর রহমান প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সরকারি ও আধা সরকারি চাকরিতে দরখাস্ত করাসহ পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। স¤প্রতি বাংলাদেশ কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) পদে পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেন।

চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। ফলাফল প্রকাশের পর তিনি নিজেকে পরিবার থেকে দূরে রাখার চেষ্টা করে আসছিলেন। আজ শনিবার দুপুরে পরিবারের সবার অগোচরে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ বিষয়ে ওসি জানান, আত্মহত্যার ঘটনাটি সঠিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি