কুড়িগ্রামে দুই শিশু ধর্ষনের স্বীকার, ধর্ষক রুবেল গ্রেফতার
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের শিবরাম আলুটারী গ্রামে ৭ ও ৮ বছর বয়সী দুটি কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগে রুবেল মিয়া (১৮) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে আলুটারী গ্রামে একটি বাড়ীতে বিয়ের অনুষ্ঠান চলছিল এসময় পাশ্ববর্তী বাড়ীর বখাটে রুবেল মিয়া ঐ শিশু দুটিকে ফুসলিয়ে নির্জন একটি বাড়ীতে নিয়ে যায়। শিশু দুটিকে খুঁজতে তাদের সমবয়সী অন্য একটি শিশু ঐ বাড়ীতে গেলে একটি বন্ধ ঘরে শিশু দুটির কান্নার শব্দ শুনতে পায়। শিশুটি তাৎক্ষনিক বিয়ের বাড়ীতে এসে তাদের অভিভাবকদের খবর দেয়। পরে অভিভাবকসহ এলাবাসী এসে আপত্তিকর অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে এবং ধর্ষক রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে শিশু দুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং ধর্ষক রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধর্ষক রুবেল মিয়া শিবরাম আলুটারী গ্রামের হোসেন আলীর পুত্র। শিশু দুটি সম্পর্কে একে অপরের মামাতো ও ফুপাতো বোন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রাজু সরকার জানান, এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ডাক্তারী পরীক্ষার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি