৮ মে ২০২৬

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডীপুর নামক এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছে।

এসময় গুরুতর আহত হয়েছে আরো ২ জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ (২৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম- নাগেশ্বরী মহাসড়কের চন্ডীপুর নামক এলাকায় ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলে থাকা ৪ আরোহী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে আনার পথে দুই জন মারা হয়। অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপুর এলাকার আলমগীর হোসেন (৩৫) ও অপরজন উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল ইসলাম (৩৪)। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’দিক থেকে দ্রুত গতিতে আসা দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি