কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হাট সিসি ক্যামেরার আওতায়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর হাট পুরো এলাকা জেলা পুলিশ কুড়িগ্রামের উদ্যোগে সিসি ক্যামেরা দারা নিয়ন্ত্রিত করা হয়েছে।
সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশনায় কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমানের প্রচেষ্টায় সদর থানাধীন ৪০০ দোকান সমৃদ্ধ ঐতিহ্যবাহী যাত্রাপুর বাজারের পুরোটা সিসিটিভি কাভারেজের আওতায় আনা হয়েছে। নিরাপত্তার জন্য সচেতনতা প্রয়োজন বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে ৩,৮০,০০০ টাকা ব্যয়ে এটা সম্ভব হয়েছে। পুলিশ সুপার কুড়িগ্রাম মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, মুজিববর্ষকে ঘিরে জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ সকল বাজার সিসিটিভির আওতায় আনা হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি