৪ মে ২০২৬

কুমিল্লায় তারেক মনোয়ারের ওয়াজ নিষিদ্ধ হল যে কারণে!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুমিল্লায় তারেক মনোয়ারের ওয়াজ নিষিদ্ধ হল যে কারণে!

বাংলাপ্রেস ডেস্ক : ইসলামি বক্তা ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ারসহ তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। ওয়াজ মাহফিলে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কুমিল্লায় তারা ওয়াজ করতে পারবেন না।

(১১ নভেম্বর কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্তের কথা জানান।

নিষিদ্ধের তালিকায় মাওলানা তারেক মনোয়ার ছাড়াও আরও দুই বক্তা হলেন- আবদুর রাজ্জাক এবং জসিম উদ্দিন।

জেলা আইনশৃঙ্খখলা কমিটির সভার সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, উল্লেখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ ও দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায়। তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।

তিনি আরও বলেন, কিছু বক্তা মাফফিলে বিভ্রান্তিকর বক্তব্য দেন। বিশৃঙ্খলা ছড়াতে উসকানিমূলক কথাবার্তা বলেন। এ ধরনের বক্তাদের মাহফিলে কিছুতেই দাওয়াত দেয়া যাবে না। ইতোমধ্যেই আমরা তিনজনের তালিকা করেছি। এই তিনজনকে কোনো মাহফিলে ওয়াজ করতে দাওয়াত দেয়া যাবে না, অন্ততপক্ষে কুমিল্লায় তো নয়ই। কুমিল্লায় কিছুতেই শান্তি বিনষ্ট হতে দেয়া যাবে না। এ বিষয়ে আমরা বেশ সতর্ক।

সভায় উপস্থিত কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, আমাদের দেশের মানুষ সহজ-সরল ও অত্যান্ত ধর্মপ্রাণ। তাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করেন। এসব ওয়াজকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই যথাযথ অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করতে হবে। যেই স্থানে মাহফিল আয়োজন করা হবে সেখানে যেন অবশ্যই সাউন্ড সিস্টেমটি প্যান্ডেলের ভেতরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন ধর্ম অনুরাগী এবং তিনি আলেমদের সম্মান করতেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্মপ্রাণ। তার উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মিত হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি