৫ মে ২০২৬

কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৫) মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর শামবকসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার শামবকসি এলাকার আবু মহসিনের ছেলে। তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টায় নিজ এলাকায় অবস্থান করছিলেন দেলোয়ার। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ দেলোয়ারকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর বলেন, দেলোয়ারের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি