৫ মে ২০২৬

কুমিল্লায় পিতার ট্রাকচাপায় প্রাণ গেলো দুই পুত্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুমিল্লায় পিতার ট্রাকচাপায় প্রাণ গেলো দুই পুত্রের

বাংলাপ্রেস ডেস্ক : আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় পিতার ট্রাকচাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে জিহাদ (৭) ও সিয়াম (৫) নামে দুই শিশু। নিহত জিহাদ ও সিয়াম শরীয়তপুর জেলার ট্রাকচালক নাজিম উদ্দিনের ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি নিজেই ট্রাক চালিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। আজ সোমবার বিকেল পৌনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ময়নামতি হাওইয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে।

এদিকে বেড়াতে যাওয়ার পথে আদরের দুই সন্তানকে চিরতরে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েন পিতা-মাতা। শোকে কাতর এ দম্পতির আর্তনাদে ভারী হয়ে ওঠে দুর্ঘটনাকবলিত এলাকা ও ময়নামতি পুলিশ ফাঁড়ির পরিবেশ।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘ট্রাকে করে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন নাজিম উদ্দিন। বেলা ২ টা ৪০ মিনিটের দিকে কোটবাড়ি ফুটওভারব্রীজের নিচে আসার পর বৃষ্টিতে চাকা পিছলে ট্রাকটির ভারসাম্য হারিয়ে দরজা খুলে যায়। সাথে সাথেই নাজিমের দুই শিশু সন্তান সড়কে ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে মারা যায়।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি