৪ মে ২০২৬

‘কঠোর লকডাউনে’ মাঠে নামছে সেনাবাহিনী-পুলিশ-র‌্যাব-বিজিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘কঠোর লকডাউনে’ মাঠে নামছে সেনাবাহিনী-পুলিশ-র‌্যাব-বিজিবি
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের ‘কঠোর লকডাউন’ দিতে যাচ্ছে সরকার। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই কঠোর লকডাউনের সিদ্ধান্ত। আর মানুষ যেন স্বাস্থ্যবিধি মানে সেজন্য সোমবার থেকেই মাঠে নামবে পুলিশ, র‌্যাব ও বিজিবি। একই সঙ্গে মোতায়েন করা হতে পারে সেনাবাহিনীও। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি