১৯ জুন ২০২৬

ক্ষণিকের সুখের জন্য সব হারাচ্ছি: পপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্ষণিকের সুখের জন্য সব হারাচ্ছি: পপি

বিনোদন ডেস্ক: বছর কয়েক ধরে মিডিয়া থেকে অনেকটা আড়ালেই আছেন এক সময়ের চিত্রনায়িকা পুষ্পিতা পপি। তবে সম্প্রতি তিনি এমন ঘোষণা দিলেন যা শুনে রীতিমতো মন ভেঙ্গে গেলো অভিনেত্রীর ভক্তদের। তিনি সাফ জানিয়ে দিলেন আর অভিনয় করবেন না। পুষ্পিতা পপি বলেন, আমি হলাম ধার্মিক পরিবারের মেয়ে। অনেকটা শখের বশেই অভিনয়ে এসেছিলাম। অভিনয়ে আসার পরেও আমি নিয়মিত নামাজ পরতাম, জিকিরও করতাম। অভিনয়ের থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এরপরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়া তার অভিনীত যেসব ছবির কাজ এখনো অসমাপ্ত সেগুলোর প্রসঙ্গে নায়িকা বলেন, আমি হুট করে অভিনয় থেকে বিদায় নেইনি। অভিনয় ছাড়ার আগে সময় নিয়েছি। অসমাপ্ত ছবির কাজ শেষ করতে নির্মাতাদের বারবার তাগাদা দিয়েছি। আমার অভিনীত তিনটি ছবির কাজ এখনো অসমাপ্ত রয়েছে। এগুলো হলো- ঠোকর, প্রেম হতেই পারে ও ফাগুনের আগুন।

এদিকে, পুষ্পিতা পপি অভিনীত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি কয়েকদিন আগেই সেন্সরের ছাড়পত্র পেয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন কাজী মারুফ। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় শুরু করেছিলেন পুষ্পিতা পপি। তবে নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবির মাধ্যমে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে। ‘ত্রিভুজ প্রেমের গল্প’ এই ছবিতে পুষ্পিতার সহশিল্পী হিসেবে ছিলেন অভি, আরিয়ান শাহ। পুষ্পিতা পপির পরিবারিক নাম তানিয়া সুলতানা পপি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি