৫ মে ২০২৬

ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালাবো না : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালাবো না : কাদের

বাংলাপ্রেস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু আমাদের রাজনীতি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি। আমরা মানুষের মধ্যে আছি। তাই ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যাব না।’ আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। তখন কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানত না। বঙ্গবন্ধু জেলখানা থেকে বাহিরে পা দিয়ে কুয়াশা ভেজা সকালে একখণ্ড মাটি কপালে ছুঁয়ে বলেছিলেন-এই দেশেতেই জন্ম, আমরা যেন এই দেশেতেই মরি।’ তিনি বলেন, ‘আমরাও এই মাটির সঙ্গেই আছি। বঙ্গবন্ধুও ছিলেন, তার কন্যা শেখ হাসিনাও আছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতা আল্লাহর হাতে, জনগণের হাতে। ক্ষমতার দাপট আমরা কোনো দিন দেখাইনি। আমাদের ভুলত্রুটি হতে পারে, এত বড় দল। কিন্তু আমরা অপকর্মকারীকে আনপানিশড যেতে দিইনি।’ এ সময় তিনি নিজ দলের সংসদ সদস্যের কারাগারে থাকার বিষয়টি টেনে বলেন, ‘আমরা ভুল হলে সংশোধন করে নিই। ভুল হলে সংশোধনের সৎ সাহস শেখ হাসিনার আছে।’

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি