ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে : প্রধানমন্ত্রী
জাতীয় ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে।
রোববার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। আগামীতে জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে জানিয়ে তৃণমূল পর্যায়ের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করে তা দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা।
পরে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর বাজেট প্রণয়নে নতুন চিন্তার কথাও জানান সরকারপ্রধান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি