৮ মে ২০২৬

ক্ষমা চাইলেন পুতিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ক্ষমা চাইলেন পুতিন
বাংলাপ্রেস ডেস্ক: আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ ঘটনায় রাশিয়ার ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট। এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে যাচ্ছিল। উড়োজাহাজটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন, যাদের মধ্যে ৩৮ জন নিহত হন। এই দুর্ঘটনার তিন দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের ড্রোন প্রতিহত করার সময় ‘মর্মান্তিক এ ঘটনা’ ঘটে। বিভিন্ন খবরে বলা হয়, উড়োজাহাজটি চেচনিয়ায় অবতরণের চেষ্টার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলার শিকার হয়। তখন উড়োজাহাজটি দিক পরিবর্তন করে কাস্পিয়ান সাগর পার হয়ে আসে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি