১৯ জুন ২০২৬

কর্তৃত্ব করতে নয়, সেবা করতে এসেছি: জিএম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কর্তৃত্ব করতে নয়, সেবা করতে এসেছি: জিএম কাদের

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমি কর্তৃত্ব করার জন্য আসিনি। জাপার সেবা করার জন্য এসেছি। সবার মতামতের ভিত্তিতে জাপাকে এগিয়ে নিতে চাই।

সোমবার জাপার বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জিএম কাদের বলেন, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, সেই মানুষগুলোকে নিয়ে দল চালাতে চাই। হঠাৎ করে কেউ এলো, দলে বড় পদ দেওয়া হলো; আমি মনে করি এটা দেশ ও দলের জন্য মঙ্গল হতে পারে না। অনেক ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি। কিন্তু বিশেষ সময়ে বিশেষ কিছু হতে পারে। এটা প্রচলিত নিয়ম হতে পারে না।

তিনি আরও বলেন, রাজনীতি অনেক ক্ষেত্রে ব্যবসার মতো হয়েছে। অনেকটা জমিদারীর মতো বংশ পরম্পরায়। আমি কিন্তু রাজনীতিকে সেভাবে দেখি না। বড় জায়গায় যাওয়া মানে মানুষের জন্য তত বেশি কাজ করার সুযোগ। তত বেশি সেবা করার সুযোগ।

সংবর্ধনা অনুষ্ঠানে যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ছাড়াও আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদা এমএ রশিদ চৌধুরী এমপিসহ অনেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি