৬ মে ২০২৬

করতোয়ায় বাড়ছে লাশের মিছিল, মৃত বেড়ে ৬৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করতোয়ায় বাড়ছে লাশের মিছিল, মৃত বেড়ে ৬৩
বাংলাপ্রেস ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় বেড়েই চলছে লাশের মিছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে। এরমধ্যে নারী ২৮, পুরুষ ১৫ ও শিশু ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ৬৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। এদিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা মঙ্গলবার ভোর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশপাশে নিজ উদ্যোগে তাদের নিখোঁজ স্বজনদের খোঁজ করছেন। প্রসঙ্গত, রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি। এতে মঙ্গলবার সকাল পর্যন্ত নৌকার মাঝি হাসান আলীসহ ৬৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি