১০ আগস্ট ২০২৬

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১১ হাজার ছুঁইছুঁই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১১ হাজার ছুঁইছুঁই

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে(কভিড-১৯) বিশ্বে একদিনে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেবল যুক্তরাষ্ট্রেই মারা গেছে সাড়ে ১২শ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১১ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ।

যুক্তরাষ্ট্রে মৃতের প্রায় ৪ হাজার ৭৫৮ জনই নিউ ইয়র্ক রাজ্যের, এরমধ্যে নিউ ইয়র্ক শহরের ৩ হাজার ৪৮ জন। আর আক্রান্তদের মধ্যে ১ লাখ ২২ হাজারই নিউ ইয়র্ক রাজ্যের। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

নতুন করে স্পেনে ৭শ', ইতালিতে ৬শ' ৩৬, ফ্রান্সে ৮শ' ৩৩, যুক্তরাজ্যে ৪শ' ৩৯ এবং জার্মানিতে ২শ২৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে বেনিন ও বেলিজে। এ নিয়ে করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজারের বেশি। মোট আক্রান্ত ১৩ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অনুপস্থিতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে।

বাংলাদেশে আরো ৩৫ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি