১০ আগস্ট ২০২৬

করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৫৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৫৮
বাংলাপ্রেস ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও নিহতের সংখ্যা। এমনকি তা এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে সহজেই। নতুন করে আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটিতে নতুন করে ৫৭ জনের মৃত্যু হয়েছে। যেখানে ইরান, ইতালী ও জাপানের নাগরিক রয়েছে। এ নিয়ে মৃত্যুর মিছিল বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জনে।

অপরদিকে, পাল্লা দিয়ে নিহতের সংখ্যার সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় চীনে কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা। তবে এক লাফে ‍১৫০ জন আক্রান্ত হয়েছে ইতালিতে। শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ৮৩ হাজার। যেখানে ইরানের একজন উচ্চ পদস্থ নারী কর্মকর্তাও রয়েছেন।

আর সুস্থ হয়ে বাড়ি ফিরিছেন আরও সাড়ে ৩ হাজার মানুষ। এ নিয়ে গত ডিসেম্বর থেকে শুরু হওয়ার এ ভাইরাসে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা সাড়ে ৩৬ হাজার।

আজ শুক্রবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

প্রাণঘাতি ভাইরাসটি ইতিমধ্যে এশিয়া ছেড়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়েছে। যেখানে নতুন করে যুক্ত হয়েছে ব্রাজিল, সুইডেন, নরওয়ে, গ্রিস, রোমানিয়া, আলজেরিয়া ও এশিয়ার পাকিস্তানের নাম। সবশেষ আক্রান্তের দেশ নাইজেরিয়া। বৃহস্পতিবার দেশটির এক নাগরিকের দেহে ভাইরাসটি সনাক্ত করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি