৫ মে ২০২৬

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৬৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৬৫
বাংলাপ্রেস ডেস্ক: প্রাণ সংহারি ভাইরাস করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। গতকাল শুক্রবারও (২৫ মার্চ) দেশে করোনায় কেউ মারা যাননি। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৫ জনের দেহে। এর আগে শুক্রবার করোনা শনাক্ত হয় ১০২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৪৯ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এর আগে শুক্রবার শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি