১১ আগস্ট ২০২৬

করোনায় মৃত্যু ৫১ লাখ ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় মৃত্যু ৫১ লাখ ছাড়াল
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাত হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্য ৫১ লাখ ছাড়িয়েছে। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন আরো চার লাখ তিন হাজার ৮০৩ জন। আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে শনিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ চার হাজার ৩০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ তিন হাজার ৭৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন। এদিকে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন। এদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৮২ হাজার ৯৩৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৩০৫ জন। করোনায় ভারতে সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬২ হাজার ৮৯৩ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৮০ জন। করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। তালিকায় এরপর রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও জার্মানি। ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১০ হাজার ৯৩৫ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১১ লাখ ৫৮৪ জন। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯১২ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। চীনের উহান প্রদেশের হুবেই শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি