৬ মে ২০২৬

করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক:করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান। সর্বশেষে তিনি মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে মৌলভীবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজিজুর রহমান। তিনি ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। আজিজুর রহমান স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন। তিনি ছিলেন সরাসরি বঙ্গবন্ধু প্রভাবিত রাজনীতিবিদ, এই অঞ্চলের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বটবৃক্ষ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি