৬ মে ২০২৬

করোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। এক মাস আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। করোনাভাইরাসে আক্রান্তের নিয়ম মেনে আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। গত একমাস ধরে অসীম বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার কখনও উন্নতি হয়েছে, আবার কখনও অবনতি হয়েছিল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি